Skip to main content

মনসামঙ্গল কাব্য | manasha mangal kavya | bangla sahityer itihas | বাংলা সাহিত্যের ইতিহাস | wbssc


মনসামঙ্গল কাব্য  

1. মনসামঙ্গল কাব্যের আদি কবি কে ?
উঃ কানা হরিদত্ত
2. মনসামঙ্গল কাব্যের আদি কবি কানা হরিদত্ত এই তথ্যটি কীভাবে জানা যায়?
উঃ মনসামঙ্গল কাব্য ধারার আর এক জন কবি বিজয় গুপ্ত তাঁর পদ্মপুরাণের প্রারম্ভে মনসামঙ্গলের আদিকবি কানা হরিদত্তের নাম উল্লেখ করেছেন।
3. কানা হরিদত্তের কাব্যের নাম কী ?     
উঃ মনসামঙ্গল ।
4. কানা হরিদত্তের মনসামঙ্গল কোন শতাব্দীতে লেখা?
উঃ পঞ্চদশ শতাব্দীতে ।
5. কবি বিজয় গুপ্ত কোন সময়ের কবি ?
উঃ কবি বিজয় গুপ্তের আবির্ভাব ঘটে পঞ্চদশ শতকের মাঝামাঝি সময়ে ।
6. কবি বিজয় গুপ্তের জন্ম কোথায়?
উঃ কবি বিজয় গুপ্তের জন্ম বাংলা দেশের বরিশাল জেলার গৈলা ফুল্লশ্রী গ্রামে ।
7. বিজয় গুপ্তের কাব্যের নাম কী ?
উঃ বিজয় গুপ্তের কাব্যের নাম 'পদ্মপুরাণ'।
8. বিজয় গুপ্তের কাব্য কতো সালে প্রথম ছাপার অক্ষরে প্রকাশিত হয়?
উঃ বরিশাল থেকে বাংলা ১৩০৩ সালে ছাপার অক্ষরে  প্রকাশিত হয়।
9. 'মুর্খে রচিলা গীত না জানে মাহাত্ম্য' কথাটি কে কার সম্পর্কে বলেছেন ?
উঃ বিজয় গুপ্ত তাঁর 'পদ্মপুরাণ' কাব্যে মনসামঙ্গল কাব্যের আদি কবি কানা হরিদত্তের সম্পর্কে একথা বলেছেন ।
10. বিপ্রদাস পিপলাই এর কাব্যের নাম কী ?
উঃ মনসাবিজয় ।
11. বিপ্রদাস পিপলাই কোন সময়ের কবি?
উঃ পঞ্চদশ শতাব্দীর কবি ।
12. বিপ্রদাস পিপলাই এর জন্ম কোথায়?
উঃ বসিরহাট এর নিকট(চব্বিশ পরগনা) বাদুড়িয়া গ্রামে জন্ম গ্রহণ করেন ।
13. বিপ্রদাসের 'মনসাবিজয়' কাব্যটির রচনাকাল কী?
উঃ আনুমানিক ১৪৯৫ খ্রিষ্টাব্দ ।
14. বিপ্রদাসের 'মনসাবিজয়ে' কতোগুলো পালা আছে?
উঃ ১৩ টি।
15. নারায়ণ দেবের কাব্যের নাম কী ?
উঃ 'পদ্মাপুরাণ'
16. কেতকাদাস ক্ষেমানন্দ কোন সময়ের কবি?
উঃ সপ্তদশ শতকের কবি।
17. কেতকাদাস ক্ষেমানন্দের কাব্যের নাম কী?
উঃ 'মনসামঙ্গল'
18. কেতকাদাস নামটির তাৎপর্য কী?
উঃ কেতকাদাস নামটির তাৎপর্য হল - দেবী মনসার অপর নাম 'কেতকা', আর কবি সেই কেতকার দাস।
19. তন্ত্রবিভূতি কে ছিলেন ?
উঃ তন্ত্রবিভূতি হলেন মনসা মঙ্গল কাব্যধারার উত্তর বঙ্গের কবি।
20. তন্ত্রবিভূতির কাব্যের নাম কী ?
উঃ মনসাপুরাণ।
21. জগজ্জীবন ঘোষাল কোথাকার কবি?
উঃ জগজ্জীবন ঘোষাল মনসামঙ্গল কাব্যধারার উত্তর বঙ্গের কবি।
22. জগজ্জীবন ঘোষালের কাব্যের নাম কী ?
উঃ মনসামঙ্গল
23. মনসামঙ্গল কাব্য ধারার কোন কবি গুণরাজ খান উপাধি পেয়েছেন?
উঃ ষষ্ঠীবর দত্ত ।
24. ষষ্ঠীবর দত্তের কাব্যের নাম কী?
উঃ ষষ্ঠীবর দত্তের কাব্যের নাম 'পদ্মপুরাণ' ।
25. ষষ্ঠীবর দত্তের 'পদ্মপুরাণ' কাব্যের কয়টি খন্ড রয়েছে ?
উঃ তিনটি। দেব খন্ড ,  বানিজ্য খন্ড ও স্বর্গারোহণ খন্ড।26. ষষ্ঠীবর দত্ত কোথাকার কবি ছিলেন ?
উঃ পূর্ব বঙ্গের শ্রীহট্টের ।
27. বাইশা কী?
উঃ পূর্ববঙ্গে মনসার পূজা ও ভাসান গানের বিশেষ প্রচার হয়েছিল, নানা মনসামঙ্গল কাব্যের রচনাও এই অঞ্চলে খুব জনপ্রিয় হয়েছিল। কেউ কেউ একাধিক কবির অংশবিশেষ একত্র গ্রথিত করে মনসামঙ্গলের একপ্রকার সংকলন প্রচার করেছিলেন। পূর্ববঙ্গে এর দুটি ধারা ছিল, একটির নাম ষট্ কবি মনসামঙ্গল। এতে ছয় জন প্রধান কবির মনসামঙ্গল থেকে অংশবিশেষ বেছে নিয়ে ঘটনার ধারাবাহিকতা বজায় রাখা হত। আর একটি ধারার নাম বাইশ-কবি মনসামঙ্গল বা সংক্ষেপে 'বাইশা'। এতে বাইশজন ছোটো-বড়ো কবির রচনাংশ একসঙ্গে গ্রন্থন করা হত ।                                                                                                                                                                                                                         
                                        

Comments

  1. আমার বাইশ কবি মনসা পুঁথি গ্রন্থটা বড্ড প্রয়োজন। কীভাবে পেতে পারি?

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

শ্রীকৃষ্ণকীর্তন কাব্য | sri krishna kirtan | শ্রীকৃষ্ণকীর্তন কাব্য প্রশ্ন উত্তর |বাংলা সাহিত্যের ইতিহাস | wbssc

শ্রীকৃষ্ণকীর্তন কাব্য | sri krishna kirtan | শ্রীকৃষ্ণকীর্তন কাব্য প্রশ্ন উত্তর |বাংলা সাহিত্যের ইতিহাস | wbssc      শ্রীকৃষ্ণকীর্তন কাব্য 1. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটি কে কবে আবিষ্কার করেন ? উঃ বসন্তরঞ্জন রায় বিদ্বদ্বল্লভ ১৯০৯ খ্রিষ্টাব্দে। 2. কাব্যটি কোথা থেকে আবিস্কার করা হয় ? উঃ বাঁকুড়া জেলার কাঁকিল্যা গ্রামে শ্রীনিবাস আচার্যের বংশধর দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের গোয়াল ঘরের মাচা থেকে । 3. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটি কে কখন লিখেছেন? উঃ শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটি বড়ু চণ্ডীদাস চতুর্দশ শতকের প্রথমার্ধে লিখেছেন । 4. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটি কোথা থেকে কত সালে প্রকাশিত হয় ?  উঃ ১৩১৬ বঙ্গাব্দে (১৯১৬ খ্রিষ্টাব্দে) বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে প্রকাশিত হয় । 5. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটির প্রকৃত নাম কী ছিল ? উঃ শ্রীকৃষ্ণ সন্দর্ভ । 6. বড়ু চণ্ডীদাসের কাব্যে কিসের কিসের প্রভাব আছে? উঃ ভাগবত,পুরাণ ও জয়দেবের গীতগোবিন্দের । 7. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের কয়টি খন্ড রয়েছে? উঃ ১৩ টি । 8. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের খন্ড গুলির নাম উল্লেখ করুন? উঃ জন্ম খন্ড , তাম্বুল খন্ড , দান খন্ড, নৌকা খন্...

বাংলা সাহিত্যের ইতিহাস | কাশীরাম দাস প্রশ্ন উত্তর

  বাংলা সাহিত্যের ইতিহাস   Q.1 অন্নদামঙ্গল কার লেখা?  Or অন্নদামঙ্গল কাব্যের রচয়িতা কে? উঃ ভারতচন্দ্র রায়। Q.2 ভারতচন্দ্রকে রায়গুণাকর উপাধি কে প্রদান করেন? উঃ রাজা কৃষ্ণচন্দ্র। Q.3 ভারতচন্দ্র কোন কাব্য ধারার শ্রেষ্ঠ কবি?  উঃ ভারতচন্দ্র মধ্যযুগীয় মঙ্গলকাব্য ধারার শ্রেষ্ঠ কবি।  Q.4 কঙ্কাবতী উপন্যাস কার লেখা?  উঃ কঙ্কাবতী উপন্যাস ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায় এর লেখা।  Q.5 কঙ্কাবতী কাব্যটি কার লেখা?  উঃ কঙ্কাবতী কাব্যটি বুদ্ধদেব বসুর লেখা।  Q.6 কাফি খাঁ কার ছদ্মনাম?  উঃ কাফি খাঁ প্রফুল্ল চন্দ্র লাহিড়ীর ছদ্মনাম।  Q.7 বিনয় মুখোপাধ্যায়ের ছদ্মনাম কি?  উঃ বিনয় মুখোপাধ্যায়ের ছদ্মনাম হলো যাযাবর। Q.8 সুভাষ মুখোপাধ্যায়ের ছদ্মনাম কি?  উঃ সুভাষ মুখোপাধ্যায়ের ছদ্মনাম হলো সুবচনী।  Q.9 নারায়ণ গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম কি?  উঃ নারায়ণ গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম হলো সুনন্দ। Q.10 সত্যপীর কার ছদ্মনাম? উঃ সত্যপীর সৈয়দ মুজতবা আলীর ছদ্মনাম।  Q.11 নীহারিকা দেবী কার ছদ্মনাম?  উঃ নীহারিকা দেবী অচিন্ত্যকুমার সেনগুপ্তের ছদ্মনাম।...

সাহিত্যিকদের ছদ্মনাম

  সাহিত্যিকদের ছদ্মনাম   ১. অনিলা দেবী কার ছদ্মনাম? উঃ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের।  ২. নীহারিকা দেবী কার ছদ্মনাম? উঃ অচিন্ত্য কুমার সেনগুপ্তের। ৩. হুতোম পেঁচা কার ছদ্মনাম? উঃ কালীপ্রসন্ন সিংহের। ৪. বীরবল কার ছদ্মনাম? উঃ প্রমথ চৌধুরীর। ৫. টেকচাঁদ ঠাকুর কার ছদ্মনাম? উঃ প্যারীচাঁদ মিত্রের। ৬. বনফুল কার ছদ্মনাম?  উঃ বলাই চাঁদ মুখোপাধ্যায়ের। ৭. যাযাবর কার ছদ্মনাম?  উঃ বিনয় মুখোপাধ্যায়ের। ৮. কালকুট কার ছদ্মনাম?  উঃ সমরেশ বসুর। ৯. সত্যপীর কার ছদ্মনাম?  উঃ সৈয়দ মুজতবা আলীর। ১০. কাল প্যাঁচা কার ছদ্মনাম?  উঃ বিনয় ঘোষের। ১১. জরাসন্ধ কার ছদ্মনাম? উঃ চারুচন্দ্র চক্রবর্তীর। ১২. নীলকন্ঠ কার ছদ্মনাম?  উঃ দীপ্তেন্দ্র সান্যালের। ১৩. কাফি খাঁ কার ছদ্মনাম?  উঃ প্রফুল্ল চন্দ্র লাহিড়ীর। ১৪. স্বপন বুড়ো কার ছদ্মনাম?  উঃ অখিল নিয়োগীর। ১৫. বেদুইন কার ছদ্মনাম?  উঃ দেবেশ রায়ের।  ১৬. ধনঞ্জয় বৈরাগী কার ছদ্মনাম?  উঃ তরুণ রায়ের।  ১৭. ভীষ্মদেব কার ছদ্মনাম?  উঃ দেবব্রত মল্লিকের। ১৮. বিজ্ঞান ভিক্ষু কার ছদ্মনাম?  উঃ ললিত মুখোপাধ্যায়ের। ১৯. ...